ক্রিকেটার ইশমা তানজিমের আত্মহত্যা চেষ্টা, ক্যাম্প থেকে বাদ পড়ার ক্ষোভ
ক্রিকেটার ইশমা তানজিমের আত্মহত্যা চেষ্টা, ক্যাম্প থেকে বাদ

বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দলের ক্যাম্প থেকে বাদ পড়ার ক্ষোভে ও হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইশমা তানজিম। তার দাবি, ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দলে নানান পরিস্থিতির শিকার হওয়ার কথাও জানালেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

ক্যাম্প থেকে বাদ পড়ার ঘটনা

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপের ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে ইশমা তানজিম অন্তর্ভুক্ত থাকলেও দ্বিতীয় ধাপের ২১ জনের চূড়ান্ত ক্যাম্পে জায়গা হয়নি তার। আর এই ক্যাম্প থেকে বাদ পড়ার পরেই মানসিক ট্রমা থেকে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে নিজেই নিশ্চিত করেছেন।

ইশমার বক্তব্য

গণমাধ্যমকে ইশমা বলেন, ‘আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। গোড়ালিতে একটা পুরোনো ইনজুরি থাকলেও আমি খেলার জন্য সম্পূর্ণ ফিট ছিলাম। কিন্তু তারা দাবি করেছে, এই ইনজুরি নিয়ে আমি নাকি পরের ক্যাম্পের জন্য প্রস্তুত নই। দীর্ঘদিন ধরে আমি দলের ভেতর নানা নোংরা পরিস্থিতির শিকার হচ্ছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আত্মহত্যা চেষ্টার পর হাসপাতালে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারকে। শারিরীক পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় পরে বাসায় নেওয়া হয়। এ প্রসঙ্গে ইশমা বলেন, ‘শারীরিকভাবে এখনো অসুস্থতা রয়েছে, রোববার রাতে বাসায় এসেছি। আমি ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটটা খেলেছি। আমি কখনো চিন্তা করিনি এখান থেকে কত টাকা ইনকাম করব। আমি ক্রিকেটকে অনেক ভালোবাসি, আমি এত ভালবাসি যে আমি এই বিষয়টা নিতে পারছিলাম না। আমার কষ্ট আরও একটা রয়েছে আমার যে অভিষেক হয়েছিল জাতীয় দলে সেই ডেব্যু ছবিটা পর্যন্ত আমার কাছে নাই।’

গত শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টার পর রোববার জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিসিবির অবস্থান

এ নিয়ে বিসিবির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে এখনো অবগত নন বলেই জানালেন। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ফিটনেস ইস্যুতেই ক্যাম্পে জায়গা হয়নি ইশমার।

ইশমার ক্রিকেট ক্যারিয়ার

প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।