পিএসএল ১১তম আসরে বাংলাদেশের ৬ ক্রিকেটার, ২৬ মার্চ থেকে শুরু
পিএসএলে বাংলাদেশের ৬ ক্রিকেটার, ২৬ মার্চ শুরু

পিএসএলের একাদশ আসরে বাংলাদেশের ছয় ক্রিকেটার

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। এই আসরে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের মোট ছয় জন ক্রিকেটার। সোমবার (২৩ মার্চ) সকালে প্রথম ধাপে দেশ ছেড়েছেন চার জন টাইগার ক্রিকেটার।

যারা খেলবেন পিএসএলে

প্রথম দলে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরবর্তীতে যোগ দেবেন। পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

এরপর নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। পরবর্তীতে পেসার শরীফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দল বণ্টন ও খেলার সময়সীমা

সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে খেলবেন শরীফুল ইসলাম এবং তানজিদ তামিম। এ ছাড়া মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্সে এবং রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) দলে জার্সি গায়ে দেবেন।

আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের এই ছয় ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ