আজ বুধবার, ১৩ মে ২০২৬, ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে একাধিক রোমাঞ্চকর ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগ, আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার খেলা আজ অনুষ্ঠিত হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচগুলোর সময়সূচি।
ঢাকা প্রিমিয়ার লিগ
আজ সকাল ৯টা থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ। প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে টি স্পোর্টস টিভি ও ইউটিউব চ্যানেলে।
- লিজেন্ডস বনাম অগ্রণী ব্যাংক – সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব
- আবাহনী বনাম টাইগার্স – সকাল ৯টা, টি স্পোর্টস/ইউটিউব
- গুলশান বনাম লেপার্ডস – সকাল ৯টা, টি স্পোর্টস/ইউটিউব
- মোহামেডান বনাম স্ট্রাইকার্স – সকাল ৯টা, টি স্পোর্টস/ইউটিউব
আইপিএল
আইপিএলের আজকের ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও কলকাতা। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যান সিটি ও প্যালেসের লড়াই। ম্যাচটি শুরু হবে রাত ১টায়, সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
লা লিগা
লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। খেলা শুরু হবে রাত ১-৩০ মিনিটে, সরাসরি দেখা যাবে বিগিন অ্যাপ টিভিতে।
ক্রীড়াপ্রেমীরা আজকের এই ম্যাচগুলো উপভোগ করতে পারেন সরাসরি সম্প্রচারের মাধ্যমে।



