পাকিস্তানের লক্ষ্য ২৬৮, তাসকিনের প্রথম ওভারেই উইকেট
পাকিস্তানের লক্ষ্য ২৬৮, তাসকিনের প্রথম ওভারেই উইকেট

প্রথম টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে পাকিস্তান। তাসকিন আহমেদের বলে গ্লাভসবন্দি হয়েছেন ওপেনার ইমাম উল হক (২)।

বাংলাদেশের ইনিংস ঘোষণা

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ৭০.৩ ওভারে ৯ উইকেটে ২৪০ রানে ঘোষণা করে। শেষ দিকে দ্রুত উইকেট হারায় তারা। ৭১তম ওভারে হাসান আলীর বলে তাসকিন আহমেদ আউট হতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিড ছিল ২৬৭ রান। ফলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের।

নোমান আলীর শিকার মিরাজ-তাইজুল

শেষ দিকে রান বাড়িয়ে নেওয়ার তাড়ায় উইকেট বিলিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৬৯.১ ওভারে ক্যাচ তুলে ২৪ রানে থামেন। তার পর তাসকিন আহমেদ ছক্কা মারলেও এক বল পর তাইজুল ইসলাম বোল্ড হয়ে ফিরলে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। দুটি উইকেটই নেন বামহাতি স্পিনার নোমান আলী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৮৭ রানে থামলেন শান্ত

গতকাল থেকে বাংলাদেশকে দিশা দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করেছিলেন। কিন্তু ৮৭ রানে নোমান আলীর বলে এলবিডব্লিউতে আউট হন। শান্ত রিভিউ নিয়েও রক্ষা পাননি। তার ১৫০ বলের ইনিংসে ছিল ৭টি চার।

শাহীনের শিকার লিটন

মুশফিকুর রহিমের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। ২৮ বল স্থায়ী হয় তার ইনিংস। শাহীন আফ্রিদির বাউন্সারে হুক করতে গিয়ে বাউন্ডারি লাইনে হাসান আলীর হাতে ক্যাচ দেন। তাতে ১১ রানে আউট হন লিটন।

মেরে খেলার চেষ্টায় আউট মুশফিক

শেষ দিনে দ্রুত রান বাড়ানোর লক্ষ্যে সফল হননি মুশফিকুর রহিম। দিনের খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি। ইন্টেন্ট দেখাতে গিয়ে শান মাসুদের কাছে ২২ রানে ক্যাচ দেন। তার ৩৭ বলের ইনিংসে ছিল ৪টি চার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪ ওভারে ৬/১ (আওয়াইজ ১*, ফজল ০*; ইমাম ২)

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭০.৩ ওভারে ২৪০/৯ ডি., লিড ২৬৭ (এবাদত ৩*; মাহমুদুল ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, মুশফিক ২২, লিটন ১১, শান্ত ৮৭, মিরাজ ২৪, তাইজুল ৩, তাসকিন ১১)

পাকিস্তান প্রথম ইনিংস: ১০০.৩ ওভারে ৩৮৬/১০ (আব্বাস ৬*; ইমাম ৪৫, আজান ১০৩, শান ৯, সৌদ ০, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান ৫৮, নোমান ২, শাহীন ১৩, হাসান ৬)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৭.১ ওভারে ৪১৩/১০ (নাহিদ ৪*; মাহমুদুল ৮, সাদমান ১৩, শান্ত ১০১, মুমিনুল ৯১, লিটন ৩৩, মিরাজ ১০, তাইজুল ১৭, মুশফিক ৭১, এবাদত ০, তাসকিন ২৮)