অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ ও পাকিস্তান সফরের ঘোষণা
অস্ট্রেলিয়ার বাংলাদেশ ও পাকিস্তান সফরের ঘোষণা

চলতি বছরের মে-জুন মাসে পাকিস্তান ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে শুধু ওয়ানডে সিরিজ খেলবে অজিরা, আর বাংলাদেশের বিপক্ষে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই তিন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মিচেল মার্শের নেতৃত্বে বাংলাদেশ সফর

মিচেল মার্শের নেতৃত্বে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে দলে রাখা হয়নি তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডকে। ওয়ানডে থেকে অবসরে নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোনিয়াসকেও রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। অন্যদিকে, ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস আইপিএল শেষ করে ভারত থেকে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তান সফরে নতুন মুখ

বাংলাদেশ সফরে রাখা না হলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক অলিভার পিককে। সব মিলিয়ে তিনটি সিরিজের স্কোয়াডে মোট ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিরিজ সূচি

আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। পরের দুই ম্যাচ ১৯ ও ২১ জুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

  • মিচেল মার্শ (অধিনায়ক)
  • অ্যালেক্স কেরি
  • নাথান এলিস
  • ক্যামেরন গ্রিন
  • জশ ইংলিস
  • ম্যাথু কুহনেমান
  • মার্নাস লাবুশেন
  • রাইলি মেরিডিথ
  • অলিভার পেকে
  • ম্যাথু রেনশ
  • তানভীর সংঘ
  • লিয়াম স্কট
  • ম্যাট শর্ট
  • বিলি স্ট্যানলেক
  • অ্যাডাম জাম্পা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

  • মিচেল মার্শ (অধিনায়ক)
  • জেভিয়ার বার্টলেট
  • অ্যালেক্স কেরি
  • কুপার কনলি
  • বেন ডোয়ার্শুইস
  • নাথান এলিস
  • ক্যামেরন গ্রিন
  • ট্রাভিস হেড
  • জশ ইংলিস
  • ম্যাথু কুহনেমান
  • মার্নাস লাবুশেন
  • ম্যাথু রেনশ
  • তানভীর সংঘ
  • লিয়াম স্কট
  • অ্যাডাম জাম্পা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল

  • মিচেল মার্শ (অধিনায়ক)
  • জেভিয়ার বার্টলেট
  • কুপার কনলি
  • টিম ডেভিড
  • জোয়েল ডেভিস
  • নাথান এলিস
  • ক্যামেরন গ্রিন
  • অ্যারন হার্ডি
  • ট্রাভিস হেড
  • জশ ইংলিস
  • স্পেন্সার জনসন
  • ম্যাথু কুহনেমান
  • রাইলি মেরিডিথ
  • জশ ফিলিপ
  • ম্যাথু রেনশ
  • অ্যাডাম জাম্পা