মিরপুর টেস্টে পাকিস্তানের ৫ উইকেটে ২৫১ রান
মিরপুর টেস্টে পাকিস্তানের ৫ উইকেটে ২৫১

মিরপুর টেস্ট নিয়ন্ত্রণে নিয়েছিল পাকিস্তান। মাত্র ১ উইকেট হারিয়ে দুইশ পেরিয়ে যায় তারা। টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর ২২৬ থেকে ২৩০ রানের মধ্যে পাকিস্তানের আরও তিন ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছেন তাসকিন-মিরাজ।

প্রথম ইনিংসে সেঞ্চুরি আজানের

১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। রোববার (১০ মে) তৃতীয় দিনে ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন ২১ বছর বয়সী আজান। তবে তাকে আর আগাতে দেননি তাসকিন। ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করেন তিনি।

ফজলের অর্ধশতক ও শিকার

১০১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেছেন আরেকপ্রান্তে থাকা অপর অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও। তাসকিনের দ্বিতীয় শিকার পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ খেলার চেষ্টায় ক্যাচ তোলেন শর্ট পয়েন্টে। যা সাদমান ইসলাম দারুণভাবে মুঠোয় পুরেছেন। ৯ রানে ফিরলেন মাসুদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিরাজের ঘূর্ণি জাদু

পরের ওভারে আক্রমণে এসে নবাগত ব্যাটার সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মিরাজ। রিভিউ নিলেও বাঁচতে পারেননি রানের তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শাকিল। ৬০ রান করে সাজঘরের পথ ধরেন ফজল। মিরাজকে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

৭১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। মিরাজ ৩ এবং তাসকিনের শিকার ২ উইকেট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ