হানি-ট্র্যাপের শঙ্কায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে বিসিসিআইয়ের কড়া নির্দেশনা
হানি-ট্র্যাপের শঙ্কায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে কড়া নির্দেশ

আইপিএল চলাকালে হানি-ট্র্যাপসহ নানা ধরনের ফাঁদের আশঙ্কায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে বিসিসিআই। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো সাত পাতার এক নির্দেশিকায় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এ সতর্কতা জারি করেন।

নির্দেশিকায় কী বলা হয়েছে?

নির্দেশিকায় বলা হয়, উচ্চ-প্রোফাইল ক্রীড়া পরিবেশে ক্রিকেটারদের আপস করানো বা হানি-ট্র্যাপের ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের পরিস্থিতি কেবল খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট করে না, বরং যৌন অসদাচরণসংক্রান্ত গুরুতর আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। তাই ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনাকে সব সময় সতর্ক ও সক্রিয় থাকতে বলা হয়েছে।

হোটেলে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

হোটেলে বহিরাগত প্রবেশের বিষয়েও আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। টিম ম্যানেজারের পূর্বানুমতি ছাড়া কোনো অতিথি, দর্শনার্থী খেলোয়াড় কিংবা সাপোর্ট স্টাফের যে কেউ চাইলে হোটেল কক্ষে প্রবেশ করতে পারবে না। কোনো অতিথির সঙ্গে সাক্ষাৎ করতে হলে হোটেলের লবি বা রিসেপশন লাউঞ্জের মতো পাবলিক এরিয়া ব্যবহার করতে দেওয়া হবে। যদি বিশেষ প্রয়োজনে কাউকে রুমে নেওয়ার দরকার হয়, তবে টিম ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অস্বাভাবিক সময়ে হোটেল ত্যাগে সতর্কতা

এ ছাড়া অনেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ নিরাপত্তা কর্মকর্তাদেরকে না জানিয়ে অস্বাভাবিক সময়ে হোটেল ছাড়ার ঘটনা বিসিসিআইয়ের নজরে এসেছে। দেবজিত সাইকিয়া সতর্ক করে বলেন, 'এমন ঘটনা লক্ষ্য করা গেছে, যেখানে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা নির্ধারিত সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) বা টিম ইন্টেগ্রিটি অফিসারদের (টিআইও) না জানিয়ে অস্বাভাবিক সময়ে দলীয় হোটেল ত্যাগ করেছেন।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ