ড্রেসিংরুমে সংঘর্ষ: যা বললেন রিয়াল তারকা ভালভার্দে
ড্রেসিংরুমে সংঘর্ষ: যা বললেন ভালভার্দে

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম যেন সোপ অপেরায় পরিণত হয়েছে। শেষ এক সপ্তাহে দ্বিতীয় বারের মতো দলটির খেলোয়াড়দের মারামারির খবর প্রকাশ্যে এল। তবে শেষ বারের ঘটনাটি বেশ গুরুতর। ড্রেসিংরুমে মারামারিতে লিপ্ত হয়েছেন রিয়ালের দুই মিডফিল্ডার অরলিয়ঁ চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দে। শেষজন মাথায় গুরুতর চোট পেয়েছেন, ছিটকে গেছেন এল ক্লাসিকো থেকেও।

ভালভার্দের বিবৃতি

এরপর অবশ্য ২৭ বছর বয়সি ভালভার্দে নিজে একটি বিবৃতি দিয়েছেন। ইএসপিএনসহ একাধিক স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি অস্বীকার করে তিনি জানিয়েছেন, কথা কাটাকাটি হয়েছে, তবে হাতাহাতি হয়নি। তিনি বলেছেন, ‘গতকাল অনুশীলনে একটি ঘটনাকে কেন্দ্র করে একজন সতীর্থের সঙ্গে কথা কাটাকাটি হয়। প্রতিযোগিতার ক্লান্তি আর হতাশা থেকে সব কিছু বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আজ আবার কথা কাটাকাটি হয়। তর্কের সময় আমি ভুলক্রমে একটি টেবিলে আঘাত করি। এতে কপালে ছোট একটি কাটা পড়েছে। হাসপাতালে যেতে হয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মারামারি নয়, দুর্ঘটনা

তিনি স্পষ্ট জানিয়েছেন, হাতাহাতি গোছের কিছু হয়নি। ভালভার্দে বলেছেন, ‘আমার সতীর্থ আমাকে মারেনি, আমিও তাকে মারিনি। যদিও আমি বুঝতে পারছি আপনাদের মনে হতে পারে আমরা মারামারি করেছি বা সে আমাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে, কিন্তু বাস্তবে তা হয়নি।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘রিয়াল মাদ্রিদ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। এই পরিস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ