মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান দল। চোটের কারণে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তারকা ব্যাটসম্যান বাবর আজমের।
উইকেটে ঘাস, নাহিদ রানার প্রস্তুতি
প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, পিচে ঘাস আছে। এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী হতে পারেন যিনি— সেই নাহিদ রানাকে দেখা গেছে টসের পাঁচ মিনিট আগে উইকেটে বল হাতে নিয়ে ‘শ্যাডো’ করতে। বাকিরাও তৈরি হচ্ছেন নিজেদের মতো করে।
আবহাওয়া ও দলের প্রস্তুতি
গত কয়েক দিনে নিয়মিতই বৃষ্টি হয়েছে ঢাকায়। কিন্তু আজ মিরপুর টেস্ট শুরুর দিন আবহাওয়া রৌদ্রজ্জ্বল। বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন দাবি করেছেন, গত কয়েক বছর ধরে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ এগিয়ে।
অধিনায়কের লক্ষ্য ও পাকিস্তানের প্রতিক্রিয়া
এই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে লক্ষ্যটাও জানিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল— ৮০ ওভার হোক কিংবা ১২০ ওভার, বাংলাদেশ চায় ৪০০ করতে। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘প্রতিশোধ’ নেওয়ার চিন্তা নেই পাকিস্তানের।
টেস্ট সিরিজের প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট লড়াইয়ে গল্প অল্পস্বল্পে জানতে ক্লিক করতে পারেন এই লিংকে— মুলতান থেকে পিন্ডি—দুঃস্বপ্ন থেকে বাংলাদেশের গৌরবের গল্প।



