চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। বৃহস্পতিবার (৭ মে) এই সফরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ওয়ানডে সিরিজ
সফরের শুরুতেই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি সিরিজ
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সফরে আসার ঠিক আগেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ করেই সরাসরি বাংলাদেশে পৌঁছাবে তারা।



