তুরাগের জলে বিকেলের নিশ্বাস: প্রকৃতির নীরব কবিতা
তুরাগের জলে বিকেলের নিশ্বাস: প্রকৃতির কবিতা

তুরাগের জলে থেমে আছে বিকেলের নিশ্বাস। মেঘেরা গাল ফুলিয়ে গল্প বলে আকাশে। আর কয়েকটি বাঁশের খুঁটিতে বসে থাকা পাখিরা শুনে যায় পৃথিবীর নীরব কবিতা। কেরানীগঞ্জের আলীপুর ব্রিজের নিচ থেকে তোলা এই ছবি তুলেছেন সালাউদ্দিন আকবর।

নদীর পাড়ে প্রিয়জন

নদীর পাড়ে প্রিয়জন। প্রকৃতির প্রতি নিষ্ঠুরতায় হয়তো হারিয়ে যাবে শেষ স্মৃতিটুকু একদিন। পায়রা নদী, আমতলী, বরগুনা, ৭ মে ২০২৬। ছবি: নিয়াজ শাওন।

নদীর অবিরল ধারা

নদী মানে অবিরল আর নির্মল জলের ধারা। নদীর জলতরঙ্গ ছুঁইয়ে থাকে জীবনের নানা মুহূর্ত। গোদার বাজার, পদ্মা নদীর পাড়, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. রায়হানুল হক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাগানের রক্তলিলি ফুল

বাড়ির ছোট্ট বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন রক্তলিলি ফুল বা মে ফুল। সাধারণত মে–জুন মাসের দিকে এই ফুল বেশি ফোটে, তাই অনেকেই মে ফুল নামে জানেন। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ মে ২০২৬। ছবি: রাজু আহমেদ রকি।

রাস্তার পাশে রাধাচূড়া

রাস্তার পাশে ফুটে থাকা রাধাচূড়া। পাদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা, ৪ মে ২০২৬। ছবি: ফাত্তাহ তানভীর রানা।

বৃষ্টির দিনে দোকানের গল্প

বৃষ্টিতে দোকানে বসে বুড়ো মানুষদের সঙ্গে গল্প করতে চাই। তাঁরা পান খেতে খেতে মজা করে কথা বলবেন, আমি মুগ্ধ হয়ে শুনব। কত রকম কথা। সবটা শোনা হয়তো হবে না। বাইরে তখন ঝুম বৃষ্টি। তবু আসর জমবে। আমরা জীবন পার করি কৃত্রিম আসরে অভিনয় করে করে। ঠিক জমে না। ছবিটি চট্টগ্রাম থেকে তোলা। ছবি: সঞ্জয় দেবনাথ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিএসসি চত্বরের আড্ডা

শুধু জ্ঞান অর্জন নয়, চলে চায়ের আড্ডা—সঙ্গে চলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা সমাজের নানা অসংগতি নিয়ে নানা তর্ক–বিতর্ক। কারও আবার জীবনের হারিয়ে যাওয়া নানা স্মৃতিও খুঁজতে আসা হয় এ চত্বরে। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কথা। স্থানটি সকাল থেকে রাত পর্যন্ত ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষের আনাগোনায় পরিপূর্ণ থাকে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের পাশে আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে সম্প্রতি তোলা। ছবি: আল আমিন জুয়েল।

কুমিল্লার রূপবান মুড়া

কুমিল্লার রূপবান মুড়া মন্দির ও বিহার ইতিহাসের নীরব সাক্ষী, যেখানে প্রতিটি ইট যেন বলে প্রাচীনসভ্যতার গল্প। কোটবাড়ী এলাকা, কুমিল্লা, ২৮ এপ্রিল ২০২৬। ছবি: সূর্য দাস।