পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্য, আফ্রিদির বাংলাদেশ সফর
পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্য

মার্চে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল পাকিস্তান। দুই মাসের মাথায় আবারও ঢাকায় বাবর, আফ্রিদি, আব্বাস, খুররামরা। যদিও এবার ফরম্যাট ও উদ্দেশ্য-দুটিই ভিন্ন সফরকারীদের। টাইগারের বিপক্ষে ভালো করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথ আরও সুগম করতে চান তারা। শান্ত, মিরাজ, নাহিদদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল নিজেদের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন শাহীন শাহ আফ্রিকা।

সংবাদ সম্মেলনে আফ্রিদির বক্তব্য

সংবাদ সম্মেলন কক্ষে ঢুকেই এই তারকা পেসারের সেই স্বভাবসুলভ সালাম। 'সবার আগে সবাইকে আসসালামু আলাইকুম।' বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসা যে কোনো দলের প্রথম লক্ষ্য উইকেটের আচরণ বুঝা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। এসবের সঙ্গে পাকিস্তানের মাথায় টেস্ট চ্যাম্পিয়নশিপ। আফ্রিদি বলেন, 'যে কোনো দলই হোম কন্ডিশনে ভালো দল। আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এটা গুরুত্বপূর্ণ। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও ভাবছি। কেবল এক সিরিজ নিয়ে নয়, কীভাবে ফাইনালে যেতে পারি তা ভাবছি। দল হিসেবে আমরা প্রস্তুত আছি এবং সেরা ক্রিকেটটাই খেলতে চাই।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থান

বর্তমানে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ৬ নম্বরে থাকলেও পাকিস্তান দল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আছে পঞ্চম স্থানে। যদিও এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেনি তারা। মিরপুরের উইকেট সম্পর্কে বলতে গিয়ে অতীতের উদাহরণ টেনে এই পাকিস্তানি তারকা পেসার বলেন, 'বাংলাদেশ আগে স্পিন সহায়ক উইকেটও বানিয়েছে। হোম কন্ডিশনকে কাজে লাগায় তারা। আমরা হোমে খেললেও স্পিনে জোর দিয়েছি। আমাদের বোলাররা এখানকার কন্ডিশনে খেলার জন্য মুখিয়ে আছে। কীভাবে ভালো করে দলকে জেতানো যায়, তা নিয়ে ভাবছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিনারদের ভূমিকা

এই কন্ডিশনে টাইগারদের সঙ্গে টক্কর দেওয়ার মতো স্পিনার তাদের আছে বলে মনে করেন আফ্রিদি। বলেন, 'সবার আগে ভালো ক্রিকেট খেলতে হবে। এটাই প্রধান লক্ষ্য। কন্ডিশন কাজে লাগাতে হবে। বোলিংয়ে আব্বাস ভাই, খুররাম ভাই, সবুজ উইকেটে তারা ভালো করতে পারবে। এরকম বোলাররা দলের কাজে লাগবে। স্পিন ট্র্যাকের জন্য সাজিদ এবং নোমান আছে। তারাও ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি।'

নাহিদ রানা প্রসঙ্গ

বর্তমানে যে কোনো সিরিজের আগে সংবাদ সম্মেলনে তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে আলাদা আলোচনা হয়। সদ্য পিএসএলের শিরোপা জিতে আসা নাহিদকে নিয়ে আফ্রিদি বলেন, 'সে (নাহিদ রানা) বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ একজন প্রসপেক্ট। রিসেন্ট ফর্ম বেশ ভালো। আশা করি এবার অত বেশি ভালো করবে না (হাসি)।'