শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ
শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতলেও দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। চট্টগ্রামে দুই ম্যাচের পর কাল শনিবার দুপুর ২টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ঢাকায়। মিরপুরের সেই ম্যাচের আগে শামীম হোসেন বলেছেন, শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের লক্ষ্যেই মাঠে নামবেন তারা।

অনুশীলন ও আবহাওয়া

শুক্রবার বৃষ্টি ঝরলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে। এদিন দলের প্রতিনিধি হয়ে আসা শামীম জানালেন, শনিবার বৃষ্টির শঙ্কা থাকলেও এসব নিয়ে দলের মাঝে কোনও কথা হয়নি। তবে সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা জয়ের জন্য খেলতে চাইবো।’

প্রথম ম্যাচের সাফল্য

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জয়ের দিনে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেন শামীম। তাওহীদ হৃদয়ের সঙ্গে ১৯ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটির সঙ্গে ১৩ বলে ৩১* রানের ঝড়ো ইনিংসও উপহার দিয়েছেন। তাতে রান তাড়ার কাজটা সহজেই হয়ে গেছে। যেখানে শেষ ১০ ওভারে দরকার ছিল ১০৬ রান। সেখানে স্বাগতিক দল ১২ বল হাতে রেখেই সেই কাজটা শেষ করেছে। শামীম মনে করেন, ‘এভাবেই টি-টোয়েন্টি খেলা উচিত। আমি যখনই ব্যাট করতে নামি একটু পজিটিভ ভাবনা নিয়ে যাই সব সময়। ফলে যদি একটু আক্রমণাত্মক খেলতে পারি দলের জন্য, তাহলে সেটা অনেক ভালো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা

এ সময় অধিনায়ক লিটন দাসের প্রতি কৃতজ্ঞতা জানান শামীম, ‘লিটন ভাইকে অনেক ধন্যবাদ দেবো। একজন অধিনায়ক হিসেবে যেটা করা দরকার, উনি সেটা করেছেন, আমাকে দলে ফিরিয়েছেন। এর পরেই ভালো খেলতে পেরেছি। অধিনায়কের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ