অবশেষে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে এবারের আসর, যা শেষ হবে ১১ জুন।
ছয় ভেন্যুতে ম্যাচ
এবারের প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে মোট ৬টি ভেন্যুতে। পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে।
সিঙ্গেল লিগ পদ্ধতি
আসন্ন আসরটি সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বাদ দেওয়া হয়েছে সুপার লিগ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রেলিগেশন লিগ অবশ্য থাকবে, যেখান থেকে প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত হবে।
মোট ম্যাচ সংখ্যা
আসন্ন মৌসুমে মোট ম্যাচ হবে ৬৯টি। লিগ পর্বে ৬৬টি এবং রেলিগেশন লিগে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।



