ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা কাটল
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার পথ সহজ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে ঘরের মাঠে সবশেষ তিনটির সিরিজের তিনটিতেই জিতেছে টাইগাররা। এতেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই সহজ হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের।

র‍্যাংকিংয়ের শর্ত

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এছাড়া স্বাগতিক দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও বৈশ্বিক এই আসরে সরাসরি খেলবে। বর্তমান ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে আছে প্রোটিয়ারা। তাদের র‍্যাংকিংয়ের আটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ।

বাংলাদেশের বর্তমান অবস্থান

র‍্যাংকিংয়ে বর্তমানে ৯ নম্বরে আছে বাংলাদেশ দল। তাদের নামের পাশে আছে ৮৩ রেটিং পয়েন্ট। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে টাইগারদের মূলত লড়াইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বর্তমানে ১০ নম্বরে আছে ক্যারিবীয়ানরা। তাদের রেটিং পয়েন্ট ৭৭। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজেদের ৯ নম্বর অবস্থান ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে মিরাজ-শান্তরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী সিরিজ

নির্ধারিত এই সময়ের আগে আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই দলেরই অবস্থান বাংলাদেশের উপরে। তাই তাদের বিরুদ্ধে হারলেও খুব বেশি পয়েন্ট হারাবে না বাংলাদেশ। আসন্ন এই দুই সিরিজই হবে ঘরের মাঠে। তাই দুই দলের বিপক্ষেই সিরিজ জেতার সামর্থ্য রাখে টাইগাররা। তাই এই দুই সিরিজে অন্তত একটি করে ম্যাচ জিতলেও সহজেই ৯ নম্বর অবস্থান ধরে রাখতে পারবে বাংলাদেশ। এমনকি সব ম্যাচ হারলেও এই অবস্থানে থাকার সম্ভাবনা থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ