মোস্তাফিজের দ্বিতীয় শিকার জ্যাক কেলি, নিউজিল্যান্ডের ৪ উইকেট
মোস্তাফিজের দ্বিতীয় শিকার জ্যাক কেলি, নিউজিল্যান্ড ১০৮/৪

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই কঠিন অবস্থা থেকে দলকে খেলায় ফেরান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৭৮ বলে ১৬০ রানের জুটি।

বাংলাদেশের ইনিংস

দলীয় ১৯২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ১০১তম ওয়ানডেতে ১৩তম ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফেরেন লিটন। তিনি ৯১ বলে তিন চার ও এক ছক্কায় ৭৬ রান করেন। দলীয় ২২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ক্যারিয়ারের ৬৪তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটি ১১৯ বলে ৯টি চার ও দুটি ছক্কায় সাজানো।

শান্ত আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লেজের ব্যাটসম্যানরা। যে কারণে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে ১৮ বলে ২২ রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ২৯ বলে দুই চার ও এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিউজিল্যান্ডের ইনিংস

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ৮ রানে মোস্তাফিজের প্রথম শিকারে পরিণত হন হেনরি নিকোলস। দলীয় ৫৪ রানে তরুণ পেসার নাহিদ রানার শিকার হন উইল ইয়াং। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হন নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম। তিনি দলীয় ৬১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইনিংসের শুরু থেকে উইকেটের এক প্রান্ত আগলে রাখা জ্যাক কেলিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন দ্যা ফিজ খ্যাত মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের এই ওপেনার ৮০ বল খেলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৯ রানে ফেরেন। তার বিদায়ের মধ্য দিয়ে ১০৮ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।