নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। ভয়ঙ্কর হয়ে ওঠা নিক কেলিকে সাজঘরে ফিরিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। এতে আবারও বিপাকে পড়েছে কিউইরা।
শুরুতে ধাক্কা
২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪ রান করা হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর উইল ইয়োংকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন কেলি। ৪৪ রানের জুটি গড়েন তারা।
জোড়া উইকেটে চাপ
এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ইয়োং ২৫ বলে ১৯ ও টম ল্যাথাম ১৩ বলে ৫ রান করে আউট হন। তবে অন্যপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কেলি। মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি।
মোস্তাফিজের সাফল্য
ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন কেলি। তখনই এই কিউই ব্যাটারকে আউট করেন মোস্তাফিজ। দলীয় ১০৮ রানে ৮০ বলে ৫৯ রান করে ফিরে যান কেলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।



