ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষিত হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণা
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন। বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণা উপলক্ষে নাসির ও তামিমা আজ আদালতে হাজির হন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও পড়ুন শর্টস।



