বিসিবির ২৫ পরিচালকের পূর্ণ তালিকা ও পরিচিতি
বিসিবির ২৫ পরিচালকের পূর্ণ তালিকা ও পরিচিতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য শেষ হওয়া নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশ সেরা সাবেক এই ওপেনার ক্রিকেট বোর্ডের ১৮তম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর একক প্রার্থী হিসেবে পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

২৫ পরিচালকের পরিচয়

তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছেন ১২ জন। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছেন ১০ জন। বিভিন্ন সংস্থা থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়েছেন দুই জন। এই ২৫ সদস্যের পরিচালক প্যানেল আগামী চার বছর ক্রিকেটের নীতি নির্ধারণ করবে।

সহসভাপতি ও ক্লাব ক্যাটাগরির পরিচালক

একমাত্র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবাহনী ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা, যিনি একমি গ্রুপের স্বত্বাধিকারী। ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন ইসরাফিল খসরু ও সাঈদ ইব্রাহিম আহমেদ। ইসরাফিল এক্সিউম ক্লাবের কাউন্সিলর এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। সাঈদ ইব্রাহিম আহমেদ ফেয়ার ফাইটার্স ক্লাবের কাউন্সিলর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে ক্লাব সংগঠক হিসেবে পরিচিত। এবারই প্রথম তিনি বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন। আমিনুলের বোর্ড থেকে পদত্যাগ করা মির্জা ইয়াসির মোহাম্মদ ফয়সাল ও শানিয়ান তানিম এবারও পরিচালক হয়েছেন। ইয়াসির বসুন্ধরা রাইডার্সের কাউন্সিলর; তার বাবা আবুল কালাম কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য এবং একজন ব্যবসায়ী। শানিয়ান বিপিএলের দল রংপুর রাইডার্স ও প্রিমিয়ার লিগের বসুন্ধরা স্ট্রাইকার্সের কর্মকর্তা; তিনি ঢাকা মেরিনার ইয়াং ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্লাব ক্যাটাগরি থেকে প্রথমবারের মতো পরিচালক হয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানি, আজাদ স্পোর্টিংয়ের ইয়াসির আব্বাস, পূর্বাচল ক্রিকেট ক্লাবের সাকিফ আহমেদ ও ঢাকা ওয়ান্ডারার্সের মাহবুব আহমেদ শামীম। আসিফ রব্বানির বাবা গোলাম সিরাজ বগুড়া-৫ আসনের সংসদ সদস্য। ইয়াসির আব্বাসের বাবা ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সাকিফ পেশায় ব্যবসায়ী, আর মাহবুব সরকারপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরির পরিচালক

জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সাতজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। খুলনা থেকে বিসিবি পরিচালক হয়েছেন খুলনার বিএনপি নেতা শফিকুল আলম ও যশোরের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই শান্তনু ইসলাম।

ঢাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই প্রার্থীর মধ্যে সাইদ বিন জামান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে। অপর পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ আগেও বিসিবি পরিচালক ছিলেন। চট্টগ্রাম থেকে পরিচালক হয়েছেন মিনহাজুল আবেদীন, যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। লক্ষ্মীপুরের কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী সম্পর্কে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর চাচা।

রংপুর থেকে পরিচালক হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ফয়সল আমীন। রাজশাহী থেকে পরিচালক মীর শাকরুল আলম একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। সিলেট থেকে পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বর্তমানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক; তিনি আগেও বিসিবি পরিচালক ছিলেন।

অন্যান্য ক্যাটাগরি ও এনএসসি মনোনীত

ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক এর আগেও বিসিবি পরিচালক ছিলেন। এনএসসি মনোনীত দুই পরিচালকের মধ্যে শেখ মোহাম্মদ রুহুল আমিন পেশায় ব্যবসায়ী, তার বাড়ি বাগেরহাট। অপর পরিচালক সরফরাজ আহমেদ আরাফাত রহমান কোকো ট্রাস্টের কোঅর্ডিনেটর, তার বাড়ি সিলেটের মৌলভীবাজারে।