বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি, কারণ তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। ফলে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।
ভোটগ্রহণ ও ফলাফল
রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি, যার মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে। ঢাকার ক্লাব থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ভোটের বিশ্লেষণ
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট, ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট, আসিফ রাব্বানী ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।



