চোট থেকে সেরে উঠছেন মেসি, প্রস্তুতি ম্যাচে নামার সম্ভাবনা
চোট থেকে সেরে উঠছেন মেসি, প্রস্তুতি ম্যাচে নামবেন

চোট থেকে বেশ দ্রুতই সেরে উঠছেন লিওনেল মেসি। দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। এতে মেসিকে নিয়ে বেশ আশাবাদী আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

প্রস্তুতি ম্যাচের সময়সূচি

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রীতি ম্যাচে হন্ডুরাস ও বুধবার (১০ জুন) সকাল সাড়ে ছয়টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুটিই বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ।

স্কালোনির বক্তব্য

তার আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন সেশনে অংশ নিয়েছে, যা আমাদের জন্য বেশ ইতিবাচক। সে এখন আর আলাদাভাবে অনুশীলন করছে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে মেসিকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘ওর (মেসি) চোটের অনেক উন্নতি হয়েছে এবং প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে লিও অল্প সময়ের জন্য মাঠেও নামতে পারে। সেটা এই ম্যাচে নাকি পরের ম্যাচে হবে, তা আমরা দেখব। তবে ও এখন অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ