৮৮ বলে ২৪৭ রান! ইংলিশ ক্লাব ক্রিকেটে ম্যাথু ডি ভিলিয়ার্সের তাণ্ডব
৮৮ বলে ২৪৭ রান! ইংলিশ ক্লাব ক্রিকেটে ম্যাথু ডি ভিলিয়ার্সের তাণ্ডব

ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে এক অবিস্মরণীয় ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ডি ভিলিয়ার্স। মাত্র ৮৮ বলে ২৪৭ রানের টার্নেডো ইনিংসে তিনি ছয় ছক্কা হাঁকিয়েছেন এক ওভারে। লংরিজ ক্রিকেট ক্লাবের হয়ে নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগে ওয়েলি ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই বিস্ফোরক ইনিংস খেলেন ২৫ বছর বয়সি এই ব্যাটার।

২৪৭ রানের ইনিংসের বিবরণ

৪০ ওভারের ম্যাচে ১৪তম ওভারে ব্যাট করতে নামেন ডি ভিলিয়ার্স। নিজের চতুর্থ বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন তিনি। ৩৭তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৮৮ বলে ২৪৭ রান করেন। তার ইনিংসে ছিল ২২টি ছক্কা ও ২৩টি চার। শুধু বাউন্ডারি থেকেই আসে ২২৪ রান। স্ট্রাইক রেট ছিল ২৮০.৬৮।

লংরিজের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

উইজডেন জানিয়েছে, লংরিজ ক্রিকেট ক্লাবের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ডি ভিলিয়ার্সের এই ইনিংসে সবচেয়ে বেশি শিকার হন জশুয়া ডেনরিথ। ইনিংসের ৩৬তম ওভারে ডেনরিথের ছয় বলই ছক্কায় উড়িয়ে দেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাচের ফলাফল

লংরিজ আগে ব্যাট করে ৪ উইকেটে ৪৪৭ রান তোলে। জবাবে ওয়েলি ১১২ রানে গুটিয়ে যায়। ফলে লংরিজ ৩৩৫ রানের বিশাল জয় পায়। অফিসিয়াল স্কোরকার্ডেও ডি ভিলিয়ার্সের ২৩ চার ও ২২ ছক্কার হিসাব নথিভুক্ত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ