আঙুলের চোটে বিশ্বকাপের প্রথম ম্যাচে শঙ্কায় মার্টিনেজ
আঙুলের চোটে বিশ্বকাপের প্রথম ম্যাচে শঙ্কায় মার্টিনেজ

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৯ দিন বাকি। তার আগেই দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আঙুলের চোটে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত বুধবার ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ ফাইনাল জেতে অ্যাস্টন ভিলা। ওই ম্যাচে আঙুলের চোট নিয়েই ভিলার পোস্টে দাঁড়ান মার্টিনেজ। ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের অনামিকায় চোট পান এই আর্জেন্টাইন গোলরক্ষক।

সুস্থ হতে ২০ দিন সময় লাগতে পারে

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্টিনেজের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ২০ দিন লাগবে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। আর আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন, কানশাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আলজেরিয়া ম্যাচের আগে মার্টিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তবে সমস্যা হলো, বিষয়টির নিশ্চয়তা নেই। অর্থাৎ তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, আবার নাও পারেন। সেরে না উঠলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না মার্টিনেজকে।

প্রীতি ম্যাচে বিশ্রাম

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে স্কালোনির দল। আলাবামায় ৯ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই দুই ম্যাচে দেখা যাবে না মার্টিনেজকে।

বিকল্প গোলরক্ষক প্রস্তুত

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্টিনেজকে নিয়ে ঝুঁকি নেবেন না স্কালোনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ