হেডের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি কোহলির, সমালোচনায় ইরফান পাঠান
হেডের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি কোহলির, সমালোচনা

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে হাত মেলাতে চেয়েছিলেন হেড। তবে ক্ষুব্ধ কোহলি তা প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার (২২ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করতে নেমে ২৫৫ রান সংগ্রহ করে হায়দরাবাদ। সেই রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কোহলি।

মাঠের ঘটনা

হেডের কোনো একটি মন্তব্যে ক্ষিপ্ত হয়ে কোহলি তার উদ্দেশে বলেন, ‘ঠিক আছে, এসে কয়েকটা বল করো।’ এর কয়েক বল পরই কোহলি আউট হয়ে গেলে হেড পাল্টা খোঁচা দিয়ে বলেন, ‘আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!’ হেড পরে ১ ওভার বোলিংও করেন। ইনিংসে ১৯তম ওভারে ৭ রান দিয়ে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের উইকেট নেন। ৫৫ রানে জয় পায় হায়দরাবাদ।

ম্যাচ-পরবর্তী আচরণ

ম্যাচ শেষেও সেই ক্ষোভ পুষে রাখেন কোহলি। দুই দলের খেলোয়াড়েরা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন হেড হাত বাড়িয়ে দিলেও কোহলি তা সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে যান। হেডের সঙ্গে হাত না মেলানোয় কোহলির কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরফান পাঠানের প্রতিক্রিয়া

ইরফান পাঠান বলেন, ম্যাচ শেষের এই ঘটনা সহজেই এড়ানো যেত। মাঠে আগ্রাসন থাকতেই পারে, তা খেলারই অংশ। তবে ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানানো কোহলির মতো বড় খেলোয়াড়ের কাছ থেকে মোটেও সঠিক আচরণ ছিল না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ