২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, রাজা হ্যারাল্ডের ভিডিও বার্তায় দল ঘোষণা
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, রাজা হ্যারাল্ডের দল ঘোষণা

সবশেষ ১৯৯৮ সালে ফুটবল বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে 'নিশীথ সূর্যের দেশ'। এমন উপলক্ষ স্মরণীয় করতে অভিনব উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নরওয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন।

বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স

বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নেয় নরওয়ে। বাছাইপর্বে তারা জিতেছিল ৮ ম্যাচের সবগুলোতেই। এই ৮ ম্যাচে তাদের গোলসংখ্যা ৩৭। প্রত্যাশিতভাবে দলে আছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও ম্যানসিটি তারকা আরলিং হালান্ড। এছাড়া দলে আছেন ফুলহামের অস্কার বব ও ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জর্গেন স্ট্র্যান্ড লারসেন। দলে বড় চমক কখনো আন্তর্জাতিক ফুটবল না খেলা হ্যামবার্গ গোলরক্ষক স্যান্ডার টাংভিক।

বিশ্বকাপ অভিযানের সূচি

আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। ২৩ জুন নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ সেনেগাল আর ২৬ জুন তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে ফ্রান্সের বিপক্ষে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, স্যান্ডার টাংভিক।

ডিফেন্ডার: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।

মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড।

ফরোয়ার্ড: আরলিং হালান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ