আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার থেকে ফিরতি যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। শুক্রবার (২২ মে) বিক্রি হবে ১ জুনের টিকিট। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
টিকিট বিক্রির সময়সূচি
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
আগাম টিকিট বিক্রির ধারা
গত ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। পরে পর্যায়ক্রমে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়।



