পেপ গার্দিওলার বিদায় নিয়ে পার্লামেন্টে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
গার্দিওলার বিদায় নিয়ে পার্লামেন্টে মুখ খুললেন প্রধানমন্ত্রী

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি থাকলেও কোচ পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা থামছেই না। তার ক্লাব ছাড়ার সম্ভাবনা এবার ফুটবল অঙ্গন ছাড়িয়ে পৌঁছে গেছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও। ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে এই ইস্যুতে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

প্রধানমন্ত্রীর মন্তব্য

পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে স্টারমার বলেন, ম্যানচেস্টারের অন্যতম সফল ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গার্দিওলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় এক দশকের সাফল্যের জন্য তিনি প্রশংসার দাবিদার। স্টারমারের এই মন্তব্যের মাধ্যমে গার্দিওলার সম্ভাব্য বিদায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একইসঙ্গে বহু বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জেতা তার প্রিয় ক্লাব আর্সেনালকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি ক্লাবটির সাফল্যকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দ প্রকাশ করেন। দীর্ঘ সময় পর ক্লাবটি আবারও নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় ফিরেছে বলে মন্তব্য করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গার্দিওলার ভবিষ্যৎ অনিশ্চিত

স্টারমারের এই মন্তব্যের পর গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। কয়েকদিন আগেও গার্দিওলা জানিয়েছিলেন, তার চুক্তির এখনও এক বছর বাকি রয়েছে। কিন্তু সাম্প্রতিক ম্যাচের পর তার বক্তব্যে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তিনি জানান, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই আলোচনা করবেন এবং মৌসুম শেষ হওয়ার আগেই নিজের সিদ্ধান্ত পরিষ্কার করবেন।

অন্যদিকে বিভিন্ন ইংলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘ এক দশকের অধ্যায়ের সমাপ্তি টেনে এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাতে পারেন গার্দিওলা। এমনও গুঞ্জন রয়েছে, তার জায়গায় দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক সহকারী ও কোচ এনজো মারেসকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ