সূর্যবংশীর রেকর্ডের হাতছানি, গেইলের পাশে তরুণ তারকা
সূর্যবংশীর রেকর্ডের হাতছানি, গেইলের পাশে তরুণ তারকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০-এর বেশি রানের লক্ষ্য তাড়া করাটা যেন ‘ডালভাতে’ পরিণত হয়েছে চলতি আসরে। শুরুর দিকেই পরিসংখ্যান এসেছিল যে, ২২০-এর বেশি লক্ষ্য ছোঁয়ার বিগত সব আসরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের আইপিএল। সেই রেকর্ডে সবার ওপরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। আর এই রাজস্থানের রান তাড়ায় বড় ভূমিকা রেখে চলেছেন দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল।

আরেকটি বিধ্বংসী ইনিংস

মঙ্গলবার (১৯ মে) আরেকটি বিধ্বংসী ইনিংস খেলার পথে কয়েকটি রেকর্ড নতুন করে লিখেছেন ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। তার বেশ কয়েকটি রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ তারকা ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিকেটার ক্রিস গেইলের সঙ্গে টক্কর দিচ্ছে।

ছক্কার লড়াই

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল আইপিএলের এক মৌসুমে (২০১২) সর্বোচ্চ ৫৯ ছক্কা মেরে রেকর্ডের খাতায় নাম লেখান। এবারের আসরে এর মধ্যেই সূর্যবংশী হাঁকিয়েছেন ৫৩ ছক্কা। গ্রুপপর্বে এখনো একটি ম্যাচ বাকি রাজস্থান রয়্যালসের, সেখানে জিতলে ম্যাচ সংখ্যা বাড়বে তরুণ এই ব্যাটারের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ছাড়া আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ চারবার ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। সেখানে মঙ্গলবারের ম্যাচ নিয়ে তিনবার সেই নজির গড়ে গেইলের সঙ্গে টক্কর দিচ্ছেন বৈভব। কেবল চলতি মৌসুমে দুই ম্যাচে ১০ বা তার বেশি ছক্কা হাঁকালেন বৈভব। এই রেকর্ড আছে আর কেবল ফিন অ্যালেনের (কলকাতা নাইট রাইডার্স)।

রানের শীর্ষে বৈভব

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে আইপিএলের এক মৌসুমে (২০২৩, রাজস্থান) সর্বোচ্চ ৬২৫ রান করার রেকর্ডটি জয়সওয়ালের দখলে। ৬১৬ রান নিয়ে পরের অবস্থানে শন মার্শ (২০১৮, পাঞ্জাব)। বৈভব ৫৭৯ রানে রয়েছেন তিনে। তার সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দারুণ এক সুযোগ হাতছানি দিচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মঙ্গলবার জয়পুরে স্বাগতিক রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২২০ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন সূর্যবংশী। ৫ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে দল। বৈভব নব্বইয়ের ঘরে কাটা পড়েন। ৩৮ বলে ৭ চার ও ১০ ছক্কায় তিনি ৯৩ রান করেন।

রাজস্থানের রেকর্ড

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস সর্বোচ্চ চার ম্যাচে ২২০ রানের বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড গড়ল। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে এমন জয় আছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের। সব মিলিয়ে সাতবার ২০০-এর বেশি লক্ষ্য তাড়ায় জিতে তিন নম্বরে আছে রাজস্থান।

চলতি আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৫৭৯ রান করে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে উঠে গেলেন বৈভব। মিচেল মার্শ ৫৬৩ রানে এবং হেনরিখ ক্লাসেন আছেন ৫৫৫ রানে।

সর্বকনিষ্ঠের রেকর্ড

আইপিএলের সর্বকনিষ্ঠ (১৫ বছর ৫৪ দিন) ব্যাটার হিসেবে বৈভব এক আসরে ৫০০ রান করার রেকর্ড গড়লেন। এর আগে ২০১৮ সালে ওই রেকর্ড গড়েছিলেন পান্ত। তখন অবশ্য তার বয়স ২০ পেরিয়ে যায়। এ ছাড়া এক আসরে ন্যূনতম ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট বৈভবের (এখন পর্যন্ত ২৩৬.৩)। এর আগে আন্দ্রে রাসেল ২০১৯ সালে সর্বোচ্চ ২০৫ স্ট্রাইকরেটে ৫০০ করেন।