প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল
প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল

প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল

প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল। ২২ বছর পর অবশেষে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল তারা। তবে আজ মাঠে নামতে হয়নি তাদের। বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায়—ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন রাজা আর্সেনাল।

ম্যানচেস্টার সিটির হোঁচট

সিটির জন্য সমীকরণটা ছিল সোজাসাপ্টা—শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বোর্নমাউথের বিপক্ষে জিততেই হবে। কিন্তু ‘চেরি’দের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে বসল সিটিজেনরা। প্রথমার্ধে ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচজুড়ে মরিয়া চেষ্টা চালিয়েছে সিটি। সুযোগ তৈরি করেছে ভুরি ভুরি। একদম শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরালেও তা সিটির শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল না।

আর্সেনালের উল্লাস

আর্সেনালবাড়িতে ড্রয়িংরুমের সোফায় বসে কি তখন উত্তেজনায় নখ কামড়াচ্ছিলেন মিকেল আরতেতা? নাকি বুক ঢিপঢিপানি লুকাতে বারবার কফির মগে চুমুক দিচ্ছিলেন? মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকারাও নিশ্চয়ই টিভির পর্দার সামনে তখন মূর্তির মতো জমে ছিলেন। ভাইটালিটি স্টেডিয়ামে যখন শেষ বাঁশি বাজল, আরতেতা নিশ্চয়ই উল্লাসে লাফিয়েছেন, জড়িয়ে ধরেছেন প্রিয়জনকে। ওডেগার্ড-সাকাসহ আর্সেনালের খেলোয়াড়েরা নিশ্চয়ই খুশিতে বিয়ারের ক্যান খুলেছেন, আনন্দে ফোন করেছেন একে অন্যকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২২ বছর! অবশেষে আবার প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল। এই শিরোপা আর্সেনালের ইতিহাসে একটি মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষার পর ক্লাবটি আবারও প্রিমিয়ার লিগের সিংহাসনে বসল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ