সিলেট টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। চতুর্থ দিনের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে বাবর আজম ও শান মাসুদের ব্যাটে প্রতিরোধ গড়ে লাঞ্চে গেছে তারা। জয়ের জন্য এখনও ৩৩৬ রানের প্রয়োজন পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশের চাই ৮ উইকেট।
চতুর্থ দিনের শুরুতে পাকিস্তানের ধাক্কা
মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৬ রান করা আব্দুল্লাহ ফজলকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা। ফজলের বিদায়ের পর দ্রুতই আউট হন আজান আওয়াইস। দলীয় ৪১ রানে ৪৯ বলে ২১ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মাসুদ।
লাঞ্চ বিরতিতে পাকিস্তানের অবস্থান
২৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। মাসুদ ৪১ ও বাবর ২৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে নাহিদ ও মেহেদী নিয়েছেন ১টি করে উইকেট।



