সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক চ্যানেলে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির মুখোমুখি হবে আর্সেনাল। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
আইপিএল
আইপিএলে আজ চেন্নাই ও হায়দরাবাদের মধ্যে ম্যাচ। এটি শুরু হবে রাত ৮টায়। দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে।
ফুটসাল
বাংলাদেশ ফুটসাল লিগের খেলা আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। খেলা থেকে আরও পড়ুন।



