ভারতীয় ক্রিকেটার তিলক বার্মার প্রেমে অভিনেত্রী শ্রীলীলা
ভারতীয় ক্রিকেটার তিলক বার্মার প্রেমে অভিনেত্রী শ্রীলীলা

ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার তিলক বার্মার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুন্দরী অভিনেত্রী শ্রীলীলা। সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জন রটেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কানে এয়ারপড লাগিয়ে হেঁটে যাচ্ছেন তিলক। আর সূর্যকুমার যাদব তাকে খোঁচা দিয়ে বলেন, ‘ও প্রেমে পড়েছে।’ সেই ভিডিও নতুন নয়, কারণ তাতে দুই ক্রিকেটারই ভারতের জার্সি পরা। হয়তো আগের কোনো সিরিজের সময়ের ঘটনা।

গুঞ্জনের সূত্রপাত

ওই ভিডিও ভাইরাল হওয়ার পর গুঞ্জন আরও জোড়ালো হয়। নেটিজেনরা দাবি করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘পুষ্পা ২’ খ্যাত নায়িকা খেলা দেখতে এসেছিলেন। তা আসতেই পারেন। তার সঙ্গে তিলকের কী সম্পর্ক? নেটপাড়ার দাবি, শ্রীলীলার দলের এক সদস্য নাকি তিলকের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন।

গত বছরের ডিসেম্বরে শ্রীলীলা বৈকুণ্ঠ একাদশীর সময় শ্রী বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে যান। ওই সময় মন্দিরে গিয়েছিলেন তিলক বার্মা। নেটিজেনরা শেষ প্রমাণপত্র নিয়ে হাজির হন আইপিএলের সময়। ধরমশালায় নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে এসেছিলেন ডা. স্বর্ণলতা, যিনি শ্রীলীলার মা। আর এটা গোপন নয় যে, মায়ের কথা খুব শুনেই চলেন সুন্দরী অভিনেত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নীরবতা ও জল্পনা

তবে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন রটলেও দুই জনের কেউই মুখ খোলেননি। নেহাত জল্পনাতেই সব থেমে যেতে পারে। সত্যিটা কী, আপাতত কেউ জানেন না। শোনা যাচ্ছে, এই গুঞ্জনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রীলীলা ও তিলক একে-অপরকে আনফলো করে দিয়েছেন। তাতে বরং জল্পনা-কল্পনা আরও বেড়েছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিওটিও গায়েব হয়েছে।

তবে নেটিজেনদের শ্রীলীলা-তিলকের মিষ্টি প্রেমের জল্পনা হয়তো শেষ পর্যন্ত হতাশ হবে। অনেকে মনে করিয়ে দিচ্ছেন, কেউ ম্যাচ দেখতে যাওয়া মানেই প্রেম নয়। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ‘শ্রুতি হাসান তো বহুবার চেন্নাইয়ের ম্যাচ দেখতে এসেছেন। তাহলে কি তিনি কোনো সিএসকে প্লেয়ারের সঙ্গে ডেট করছেন?’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ