সিলেট টেস্টে বাংলাদেশের লিড ১৫৬ রান, হাতে ৭ উইকেট
সিলেট টেস্টে বাংলাদেশের লিড ১৫৬, হাতে ৭ উইকেট

পাকিস্তানের পেসার খুররম শেহজাদের বলে ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হক। তার উইকেট পতনের পরই আম্পায়ার খেলা শেষ ঘোষণা করেন। ১৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও হাতে আছে ৭ উইকেট।

প্রথম দিনের লড়াই

সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। রোববার (১৭ মে) দ্বিতীয় দিনে টাইগার বোলারদের তোপে ২৩২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শুরু

৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে ৭ বলে ৪ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মাহমুদুল হাসান জয়। ৭৬ রানের জুটি গড়েন তারা। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ফিফটি তুলে নেন জয়। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫২ রান করেন এই টাইগার ওপেনার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মুমিনুল। তবে দিনের শেষ বেলায় নিজের উইকেট হারান মুমিনুল। ৬০ বলে ৩০ রান করে ফিরে যান তিনি। এতে ২৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন শান্ত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ