প্রায় দুই বছর আগে সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর একাকীত্ব কাটাতে আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এবার তার জীবনসঙ্গী হচ্ছেন ভারতের অভিনেত্রী মাহিকা শর্মা। দীর্ঘদিন ধরেই হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। আইপিএল ও বিভিন্ন ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে হার্দিককে উৎসাহ দিতে দেখা গেছে মাহিকাকে। এমনকি নাতাশা ও হার্দিকের সন্তান অগস্ত্যর সঙ্গেও তার সম্পর্ক বেশ স্বাভাবিক ও ঘনিষ্ঠ বলে নেটিজেনদের নজরে এসেছে।
বিয়ের তারিখ ও আয়োজন
আগামী শুক্রবার ২২ মে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন পান্ডিয়া-মাহিকা। তবে এখনো এ বিষয়ে হার্দিক বা মাহিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
পূর্বের সম্পর্ক
এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে ঘর বাঁধেন হার্দিক পান্ডিয়া। ২০২৩ সালে তারা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেন উদয়পুরে। তবে সেই সম্পর্ক টেকেনি, এবং দুই বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে।



