লিটন দাস নিজেকে সেরা অধিনায়ক দাবি করে বিতর্কের জন্ম দিলেন
লিটন দাস নিজেকে সেরা অধিনায়ক দাবি করে বিতর্ক

এই মুহূর্তে তিন ফরম্যাটে তিন অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিটন দাস। অধিনায়ক হিসেবে নিজেকে সফল মনে করেন তিনি। সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অলটাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে, লিটন নাকি সাকিব কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।’

তুলনায় এগিয়ে লিটন

পরের প্রশ্ন ছিল, ‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’ লিটন জবাব দেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ ‘লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত?’ এই প্রশ্নের জবাবেও লিটন বলেন, ‘আবারও, রেকর্ডের দিক দিয়ে আমি।’ একপর্যায়ে হোস্ট বলেন এই কনফিডেন্সই দলের লাগবে! পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ? এবারও লিটনের জবাব- ‘আমি।’

মাশরাফির সঙ্গেও তুলনা

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক জানতে চাইলে অনেকেই নাম নেন মাশরাফি বিন মর্তুজার। তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়ে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ভাইয়ার (মাশরাফি) অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিটনের এই মন্তব্য ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, অধিনায়ক হিসেবে লিটনের আত্মবিশ্বাস প্রশংসনীয় হলেও রেকর্ডের ভিত্তিতে নিজেকে সবার উপরে রাখা বিতর্কিত হতে পারে। তবে লিটন তার অবস্থানে অনড়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ