রিয়াল তারকা কামাভিঙ্গাকে ছাড়াই বিশ্বকাপে ফ্রান্স
রিয়াল তারকা কামাভিঙ্গাকে ছাড়াই বিশ্বকাপে ফ্রান্স

২০২৬ বিশ্বকাপের জন্য ফ্রান্স তাদের ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ দিদিয়ে দেশঁর জন্য এই টুর্নামেন্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই আসরের পর তিনি ফ্রান্সের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া এই কোচের শেষ বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পে দলে, বাদ পড়েছেন কামাভিঙ্গা

গত মাসে উরুতে চোট পেয়েছেন এমবাপ্পে। লা লিগার শেষ দিকে রিয়াল মাদ্রিদের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন তিনি। তবে ২৭ বছর বয়সী এই তারকা দলে জায়গা পেয়েছেন। তার পাশে থাকবেন ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলে, পিএসজির দেজিরে দুয়ে ও বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে।

রায়ান শেরকি প্রথমবারের মতো বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। ২২ বছর বয়সী এই প্লেমেকার ম্যানচেস্টার সিটিতে অভিষেক মৌসুমেই দুর্দান্ত খেলেছেন। আর্সেনালের উইলিয়াম সালিবা রক্ষণে শক্তি যোগাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমবাপ্পে, দেম্বেলে, লুকাস এর্নান্দেজ ও কান্তে ছাড়া ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ জেতা দলের আর কেউ এবার নেই। গত বিশ্বকাপের ফাইনালে খেলা দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা। সঙ্গে ফাইনালে এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়েও গোল করতে না পারা রান্দাল কোলো মুয়ানিও বাদ পড়েছেন এই দল থেকে।

ফ্রান্সের ২৬ জনের দল

গোলরক্ষক: মাইক মিয়াঁ (এসি মিলান), রবিন রিসার (লঁস), ব্রিস সাম্বা (রেনেঁ)।

ডিফেন্ডার: লুকাস দিনিয়ে (অ্যাস্টন ভিলা), মাইয়ো গুস্তো (চেলসি), লুকাস এর্নান্দেজ (পিএসজি), থিও এর্নান্দেজ (আল-হিলাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), মাক্সঁ লাক্রোয়া (ক্রিস্টাল প্যালেস), জুলস কুন্দে (বার্সেলোনা), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।

মিডফিল্ডার: এনগোলো কান্তে (ফেনেরবাহচে), মানু কোনে (রোমা), আদ্রিয়েন রাবিও (এসি মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জায়ের-এমেরি (পিএসজি)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফরোয়ার্ড: মাগনেস আকলিউশ (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি), ওসমান দেম্বেলে (পিএসজি), দেজিরে দুয়ে (পিএসজি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), জঁ-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), মার্কাস থুরাম (ইন্টার মিলান)।