মেসির জোড়া গোলে এমএলএসে দারুণ জয় ইন্টার মায়ামির
মেসির জোড়া গোলে এমএলএসে জয় ইন্টার মায়ামির

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেছেন তিনি। তার জোড়া গোল ও আরও দুটি গোলে অবদান রেখে মেজর লিগ সকারে (এমএলএস) এফসি সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

মেসির বর্তমান ফর্ম

চলতি মৌসুমে এমএলএসে ১২ ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী এই তারকার গোলসংখ্যা এখন ১১। সর্বশেষ এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

ম্যাচের বিবরণ

৮ গোলের এই ম্যাচে শুরুতে ২৪ মিনিটে ম্যাট মিয়াজগার দুর্বল ক্লিয়ারেন্স থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৪১ মিনিটে কেভিন ডেনকের পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাটি। বিরতির পর পাভেল বুচা কাছ থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে ৫৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দে পলের ক্রস থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়েছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন সিনসিনাটির ব্রাজিলিয়ান প্লেমেকার ইভান্ডার। এরপর ম্যাচে মায়ামিকে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। ৭৯ মিনিটে তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেত্তির গোল বানিয়ে দিতে অবদান রাখেন তিনি। পরে মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে ব্যবধান দাঁড় করান ৪-৩।

শেষ গোলটি

৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটিতেও বড় ভূমিকা ছিল মেসির। সিলভেত্তির ক্রসে পা বাড়িয়ে ডান পায়ে শট নেন ৩৮ বছর বয়সী এই তারকা। বল পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে জড়ায় জালে, যা আত্মঘাতী গোল হিসেবে রেকর্ড হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ