ফেডারেশন কাপ ফাইনালের ভেন্যু নিয়ে মোহামেডানের আপত্তি
ফেডারেশন কাপ ফাইনালের ভেন্যু নিয়ে মোহামেডানের আপত্তি

আগামী ১৯ মে ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের নিজস্ব মাঠ কিংস অ্যারেনায়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ফাইনালটি বসুন্ধরার এই মাঠে হওয়ার কথা। ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এখন ফাইনালের ভেন্যু নিয়েই আপত্তি জানিয়েছে সাদা-কালো দলটি।

নিরপেক্ষ ভেন্যুর দাবি

মোহামেডান স্পোর্টিং কিংস অ্যারেনায় খেলতে আপত্তি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে চিঠি দিয়েছে। তারা নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল আয়োজনের দাবি জানিয়েছে। মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৃথিবীর কোথায় আছে যাদের বিপক্ষে ফাইনাল, তাদের মাঠে খেলতে হবে। আমরা নিরপেক্ষ ভেন্যু চেয়ে আবেদন করেছি। আশা করছি বাফুফে আমাদের আবেদনে সাড়া দেবে।’

কিংসের মাঠ নিয়ে অভিযোগ

মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘কিংসের মাঠ নিয়ে অনেক অভিযোগ, কেন খেলবো আমরা? আর ওদের মাঠে ফাইনাল হবে। এখন ওদের মাঠেই খেলাটা কতটা যুক্তিযুক্ত হবে। বাফুফেকে জানিয়েছি, ভেন্যু বদল করতে হবে। দেখি কী হয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোহামেডানের এই আপত্তির পর এখন বাফুফের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই। ফাইনালের ভেন্যু পরিবর্তন হবে কিনা, তা নির্ভর করছে বাফুফের পরবর্তী পদক্ষেপের ওপর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ