বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে কমিশন গঠন
বিসিবি নির্বাচন কমিশন গঠন

পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার - আহসানুল করিম, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজন সদস্য - মো. ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও এ. বি. এম. এহসানুল মামুন, উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), জাতীয় ক্রীড়া পরিষদ।

নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে বলে জানানো হয়েছে। এই কমিশন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ