শচিনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার পথে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
শচিনের রেকর্ড ভাঙার পথে ১৫ বছর বয়সী সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মাত্র ১৫ বছর বয়সী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেলে তিনি ভেঙে দিতে পারেন শচিন টেন্ডুলকারের দীর্ঘ ৩৭ বছরের পুরোনো রেকর্ড, হয়ে উঠতে পারেন ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা খেলোয়াড়।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করছে ভারতীয় দল। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন এই দলে জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। সেই স্কোয়াডেই প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি আগেই আলোচনায় এসেছেন ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার হিসেবে। এখন শুধু একাদশে জায়গা পেলেই তার নাম লেখা হবে রেকর্ড বইয়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শচিনের রেকর্ড ও অন্যান্য তথ্য

বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি শচিন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেক হয়েছিল তার, আর একই বছর ওয়ানডেতে খেলেছিলেন ১৬ বছর ২৩৮ দিন বয়সে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটার হলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

ইতিহাস গড়ার অপেক্ষা

সব মিলিয়ে এখন সবার নজর বৈভব সূর্যবংশীর দিকে—তিনি কি সুযোগ পেলে নতুন ইতিহাস গড়তে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ