ব্রিটিশ সেনাবাহিনীতে নারীদের জন্য নতুন খাদ্য ও ঘুম নির্দেশনা
ব্রিটিশ সেনাবাহিনীতে নারীদের নতুন খাদ্য ও ঘুম নির্দেশনা

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নারী সেনাদের খাদ্য ও ঘুমের অভ্যাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মূল লক্ষ্য প্যারাশুট রেজিমেন্ট ও রয়্যাল মেরিনসের মতো এলিট বাহিনীতে নারী সেনাদের সংখ্যা বাড়ানো। কয়েক বছর আগে নিয়ম পরিবর্তনের মাধ্যমে নারীরা পুরুষদের মতো সমান ইউনিটে আবেদনের সুযোগ পেলেও ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, কেবল ক্রীড়া পটভূমি থেকে আসা নারীরাই সফল হতে পারছেন।

নতুন খাদ্য নির্দেশনা

নতুন নির্দেশনা অনুযায়ী, এলিট ইউনিটে জায়গা করে নিতে নারী সেনাদের দিনে সাড়ে তিন হাজার ক্যালরি পর্যন্ত খাবার গ্রহণ করতে হবে, যা আগের পরামর্শের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্যে পেশি গঠনের জন্য প্রতিদিন ৩০ গ্রাম উচ্চমানের প্রোটিন, সেই সঙ্গে আয়রন ও ভিটামিন ডি-এর পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি তাদের বেশি ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ঘুমের গুরুত্ব

বিশেষজ্ঞদের মতে, যেসব নারী সেনা ছয় ঘণ্টার কম ঘুমান, তাদের আহত হওয়া এবং ঋতুস্রাবের চক্র ব্যাহত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। গড়ে ছয় ঘণ্টা ঘুমানো নারী সেনাদের অসুস্থ হওয়ার ঝুঁকি চার গুণ এবং সাত ঘণ্টা ঘুমানোদের তুলনায় আহত হওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হরমোনের ভারসাম্যহীনতা

নথিপত্রে দেখা গেছে, হরমোনের ভারসাম্যহীনতা নারী সেনাদের অন্যতম বড় সমস্যা। এর ফলে প্রতি চারজনে একজন অনিয়মিত বা পিরিয়ড মিস হওয়ার সমস্যায় ভোগেন এবং প্রতি দুজনের একজন অতিরিক্ত রক্তপাতের সম্মুখীন হন, যা সরেজিমনে তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করে। এই সমস্যা দূর করতে মন্ত্রণালয় নারীদের জন্য আরও উপযোগী সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্ত্রীর বক্তব্য

এ বিষয়ে দেশটির ভেটেরান্স ও পিপল বিষয়ক মন্ত্রী কেলভিন বেইলি (এমবিই এমপি) বলেন, “যুদ্ধের প্রস্তুতি আমাদের সব সদস্যের শক্তি, সহনশীলতা ও প্রস্তুতির ওপর নির্ভর করে। আমি নিজের চাকরি জীবন থেকে জানি যে নারীরা সব সময়ই কঠিনতম মানদণ্ড পূরণ করেছেন, তবে প্রায়শই তারা প্রয়োজনীয় সুনির্দিষ্ট সহায়তা পাননি।”