মেসির নতুন রেকর্ড: পাঁচ বিশ্বকাপে গোল, ষষ্ঠ বিশ্বকাপে খেলা
মেসির নতুন রেকর্ড: পাঁচ বিশ্বকাপে গোল, ষষ্ঠে খেলা

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ম্যাচের ১৬তম মিনিটে গোল করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ড

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ম্যাচের শুরুর একাদশে নামার মধ্য দিয়েই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন ৩৮ বছর বয়সী মেসি। এরপর ১৬তম মিনিটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেন তিনি।

পাঁচ বিশ্বকাপে গোল

২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ এই পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন মেসি। কেবল ২০১০ বিশ্বকাপে গোলের দেখা পাননি তিনি। বিশ্বকাপের পাঁচটি ভিন্ন আসরে গোল করার কীর্তি এর আগে গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই তালিকায় যোগ হলো মেসির নামও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ

এদিকে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্য দিয়ে রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা তৃতীয় ফুটবলার হলেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ