চট্টগ্রামে দৌড় প্রতিযোগিতায় ১২ দেশের ১১৮২ দৌড়বিদ
চট্টগ্রামে দৌড় প্রতিযোগিতায় ১২ দেশের ১১৮২ দৌড়বিদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ১ হাজার ১৮২ জন দৌড়বিদ অংশ নেন। শুক্রবার (৫ জুন) ভোরে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে 'স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬' নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টলা রানার্স।

প্রতিযোগিতার বিস্তারিত ফলাফল

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক রানারের সময় ডিজিটাল টাইমিং সিস্টেমের মাধ্যমে নির্ধারণ করা হয়। ওপেন (মেইন) ক্যাটাগরিতে ৩৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন আসাদুর রহমান মহসিন। ৪০ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নূর-এ-আলম এবং ৪১ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন মোহাম্মদ ইফতি। চতুর্থ ও পঞ্চম হন যথাক্রমে মাহফুজুর রহমান ও শাখাওয়াত হোসেন।

মহিলা ক্যাটাগরি

মহিলা ক্যাটাগরিতে প্রথম হন ডা. নওরিন জাহান। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে জারা এবং আয়শা আক্তার জুলি। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন সারা বিন তাহুরা এবং ভিলো তুগাডা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেনারেশন নেক্সট ও বয়সভিত্তিক ক্যাটাগরি

জেনারেশন নেক্সট (১৪-১৮ বছর) ক্যাটাগরিতে প্রথম হন মাহফুজ রহমান তুরাব। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে আকিফ আবেদ আকিল এবং মো. ফেরদৌস আমিন। আরও তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম হন সুব্রত পাল, মো. ইনামুল হক ও সঞ্জীব কুমার ঘোষ। দ্বিতীয় হন মোহাম্মদ দিদারুল, মো. মুসা খান ও মো. ফরিদ আহমেদ। তৃতীয় হন আবু মো. জুলফিকার আজাদ, রতন কান্তি বড়ুয়া ও মো. আসলাম পারভেজ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিবেশ সচেতনতা ও অংশগ্রহণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ আয়োজনে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও রাখা হয়। আয়োজকদের ভাষ্য, ক্রীড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং একেএম মাহমুদুল হাসান, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হেড অব অপারেশনস বিনোদ সিং, করপোরেট বিভাগের রাম প্রসাদ সুশীল ও রঞ্জন কুমার দাস, ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম, ফরহান জামান এবং এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীসহ বিশিষ্টজনরা।