আফ্রিকায় এশিয়া কাপের আদলে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট
আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০২৭ সালের মধ্যে এশিয়া কাপের আদলে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। ছয়টি শীর্ষ দলের অংশগ্রহণে মহাদেশীয় ক্রিকেটের মানোন্নয়নে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।


