ঢাকা বোট ক্লাবে শিশুদের জন্য তিনদিন ব্যাপী ঘুড়ি উৎসব সম্পন্ন
ঢাকা বোট ক্লাবে শিশুদের ঘুড়ি উৎসব সম্পন্ন

ঢাকা বোট ক্লাবে শিশুদের জন্য তিনদিন ব্যাপী ঘুড়ি উৎসব সম্পন্ন

ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির উদ্যোগে ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে তিনদিন ব্যাপী একটি ঘুড়ি উৎসব সম্পন্ন হয়েছে। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়, যা ক্লাব সংলগ্ন খোলা মাঠে প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

শিশুদের বিনোদনে সহায়ক ভূমিকা

ক্লাবটির প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, “বর্তমানে ঢাকা শহরের জায়গা ও মাঠ সল্পতার কারণে শিশু-কিশোরেরা আউটডোর খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে তারা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। ঢাকা বোট ক্লাবের সদস্যদের জন্য নিয়মিত এ ধরনের উৎসব আয়োজন করে শিশু-কিশোরদের বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

উৎসবে উপস্থিত ছিলেন যারা

ঘুড়ি উৎসবে ক্লাবটির প্রেসিডেন্ট ইনচার্জ নকিব সরকার অপু উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমন প্রমুখ ঘুড়ি উৎসবে উপস্থিত থেকে উৎসাহ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই উৎসবটি শিশুদের জন্য একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করেছে এবং শহুরে জীবনে আউটডোর কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেছে। ঢাকা বোট ক্লাবের এই উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ