ঈদুল আজহায় ঢাকায় ২৫টি পশুর হাট, ইজারা প্রক্রিয়া চলছে
ঈদুল আজহায় ঢাকায় ২৫টি পশুর হাট বসবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এবার রাজধানীতে ২৫টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৩টি হাটে পশু বিক্রি করা হবে। ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

দরপত্র প্রক্রিয়া ও ইজারা নির্ধারণ

এসব হাটের ইজারাদার ঠিক করতে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত সোমবার ডিএনসিসির প্রথম পর্যায়ের দরপত্র খোলা হয়। সেখানে চারটি হাটের জন্য কোনো দরপ্রস্তাব জমা পড়েনি। হাটগুলো হলো: খিলক্ষেত বাজারসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা (সরকারি দর ছিল ১ কোটি ৫১ লাখ টাকা), মেরুল বাড্ডা কাঁচাবাজার-সংলগ্ন খালি জায়গা (১৪ লাখ টাকা), মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা (১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা) এবং ভাটারা সুতিভোলা খাল অস্থায়ী হাট (৩ কোটি ১২ লাখ ৭৬ হাজার টাকা)।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, “যেসব হাটের জন্য কোনো দর পাওয়া যায়নি, সেগুলোর জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অস্থায়ী হাট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অস্থায়ী হাটগুলো বসবে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায়, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা ও শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডের খালি জায়গায়। এছাড়া শিকদার মেডিক্যাল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায়, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প সংলগ্ন রাস্তার অব্যবহৃত জায়গায়, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার খালি জায়গায়, মোস্তমাঝি মোড় সংলগ্ন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায়, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা এবং গোলাপবাগের আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায়। এই সিটিতে প্রথম পর্যায়ের দরপত্র খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী হাট

অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। হাটগুলো হচ্ছে: খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, মিরপুর সেকশন ৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খালি জায়গা, মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা, পূর্ব হাজীপাড়া, ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ সংলগ্ন উত্তরা রানাভোলা ব্লুইসগেট পর্যন্ত খালি জায়গা, কাচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর আবাসিক এলাকার খালি জায়গা, মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা এবং ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা।

গত সোমবার ঢাকা উত্তর সিটির নগর ভবনে অস্থায়ী হাট ইজারা নিতে আগ্রহীদের দেওয়া দরপ্রস্তাবের খাম খোলা হয়। এ সময় দিয়াবাড়ীর হাটের জন্য আগ্রহী চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব পাওয়া যায়। এর মধ্যে সর্বোচ্চ ১৪ কোটি ১৫ লাখ টাকা দরপ্রস্তাব করেছে এসএফ করপোরেশন।