কুমিল্লায় শেষ হলো নজরুলের ১২৭তম জন্মোৎসব
কুমিল্লায় শেষ হলো নজরুলের ১২৭তম জন্মোৎসব

কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চার দিনব্যাপী ১২৭তম জন্মজয়ন্তী উৎসব। মঙ্গলবার অনুষ্ঠানের শেষ দিন সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর-রশিদ ইয়াছিন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

এর আগে রোববার সন্ধ্যায় কবিতীর্থ দৌলতপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান। সেখানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘কবির জীবন ও দৌলতপুর’ পর্ব নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। বক্তব্য রাখেন মুরাদনগরের ইউএনও এবিএম সারোয়ার রাব্বী।

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলামিন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা যুবদল নেতা সোহেল সামাদ, সাংবাদিক বেলাল উদ্দিন আহমেদ ও সাজ্জাদ হোসেন শিমুল প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা

পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি করা হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দৌলতপুরে বসে নজরুল মেলা, যা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ