শেরপুরে এতিম শিশুদের হাসির বিনিময়ে মেহেদী উৎসব
শেরপুরে এতিম শিশুদের হাসির বিনিময়ে মেহেদী উৎসব

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আয়োজন করেছিল ‘হাসির বিনিময়ে মেহেদী’ অনুষ্ঠান। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শেরপুর সরকারি বালিকা শিশু পরিবারের সদস্যদের মাঝে এই মেহেদী পড়ানো হয় এবং প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বিবরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, উপদেষ্টামণ্ডলী সদস্য ও নবারুণ স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, উপদেষ্টা মণ্ডলী সদস্য তাহমিনা জলি, সমাজকর্মী মো. মামুনুর রশীদ, শিশু পরিবারের সহকারী শিক্ষক তানজিনা আক্তার, কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতুল প্রিয়া, রক্তসৈনিক শেরপুর পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, চর মোচারিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব শহীদুল ইসলাম, ৫নং পৌর ওয়ার্ড সহ-সভাপতি মোহায়মিন হাসান সাবিদ, ৭নং পৌর ওয়ার্ডের রক্তদান বিষয়ক সম্পাদক রিফাতুজ্জামান কাব্য, আইটি সম্পাদক মেহেদী হাসান সিফাত, কার্যকরী সদস্য জিহাদ রানা, পিও, জিদনী, বিথি, মনি, ঝিনুক, লামিয়া, খলিল, শাহরিয়ার, মিলি, সাদিয়া, বন্যা প্রমুখ।

শিশুদের আনন্দ

মেহেদী উৎসবে শিশু পরিবারের কিশোরীরা মেহেদী পড়ে ব্যাপক আনন্দ ও উল্লাস প্রকাশ করে। তারা জানায়, ‘আমাদের পরিবার নেই, তাই ঈদ উৎসবও করতে পারি না। প্রতি বছরের ন্যায় এবারও রক্তসৈনিকের ভাই ও আপুরা এসে মেহেদি পড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দিয়েছে। এতে আমরা খুব খুশি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজকদের বক্তব্য

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘এখানে এরা পরিবার বঞ্চিত হয়ে এসে আশ্রিত হয়েছে। এখানে তারা লেখাপড়া ও খাওয়া-দাওয়ার সুযোগ পেলেও পরিবারের ভালোবাসা পায় না। তাই রক্তসৈনিকের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও তাদের মেহেদী পড়ানো ও প্রসাধনী সামগ্রী উপহার দেওয়া হয়েছে। এতে তারা যেমন খুশি, আমরাও তেমনি মনের দিক থেকে তৃপ্তি পেয়েছি যে অসহায়ের পাশে দাঁড়াতে পেরেছি।’

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, ‘মানবতার কল্যাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজনের মাধ্যমে এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা গর্ববোধ করছি।’