সংসদ ভবনে ঈদুল আজহার নামাজ সাড়ে ৭টায়
সংসদ ভবনে ঈদুল আজহার নামাজ সাড়ে ৭টায়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনও ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার নামাজের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ