জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত সাড়ে ৭টায়

পবিত্র ঈদুল আজহার দিন (বৃহস্পতিবার, ২৮ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইমামতি করবেন যিনি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় ঈদের জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এ সময় পবিত্র ঈদুল আজহার তাৎপর্য, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিরূপ আবহাওয়ায় বিকল্প ব্যবস্থা

আবহাওয়া বিরূপ থাকলে এবং এ কারণে জাতীয় ঈদগাহে জামাতের আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুসল্লিদের যথাসময়ে জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ও অজুর ব্যবস্থা

মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও অজুর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ